আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি
ad728

জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

এ.এস.এম হামিদ হাসান,
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় টানা তিন দিনের ভারী বর্ষণে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কটিয়াদী সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে। 
বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও মাঠে এখন হাঁটু সমান পানি। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। মাঠের পানি উপচে পড়ার কারণে বর্তমানে চলমান অর্ধবার্ষিক পরীক্ষাও স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, প্রতিকূল আবহাওয়ার কারণে উপজেলার আরও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণের বিশাল খেলার মাঠটি এখন থইথই পানিতে নিমজ্জিত। এর ফলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি পাশের মসজিদের মুসল্লিদের যাতায়াতেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। একদিকে পরীক্ষা স্থগিতের হতাশা, অন্যদিকে নোংরা পানি মাড়িয়ে যাতায়াতের ভোগান্তি—সব মিলিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে পানিনিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম না থাকায় সামান্য বৃষ্টিতেই এখানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শুধু যাতায়াতই ব্যাহত হচ্ছে না, বরং দীর্ঘদিন পানি জমে থাকায় বিদ্যালয়ের পরিবেশ হয়ে উঠছে মারাত্মক অস্বাস্থ্যকর। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গুসহ নানা পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হচ্ছে।
টানা বর্ষণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে অনেক এলাকায় বৃষ্টি থামলে পানি নামলেও, বিদ্যালয় প্রাঙ্গণের পানি সরছে না। এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও পোশাকশ্রমিকরা। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং থমকে গেছে কর্মজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিক হামিদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন,"পরীক্ষার কারণে সকালে সন্তানকে নিয়ে বের হয়েছিলাম। কিন্তু রাস্তা ও স্কুলজুড়ে পানি থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রতিটি মোড়ে যানজট আর ঝুঁকিপূর্ণ যাতায়াত ব্যবস্থার কারণে বাচ্চাদের নিরাপত্তা এখন হুমকির মুখে।"
কয়েকজন পরীক্ষার্থী জানায়, পরীক্ষার প্রস্তুতির মানসিক চাপের মধ্যে এই প্রতিকূল আবহাওয়া তাদের আরও বেশি বিপর্যস্ত করে তুলেছে। ভিজে কাপড়ে কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় মনোযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে এই জলাবদ্ধতার সমস্যা চলে আসলেও তা নিরসনে স্থায়ী বা কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই যদি বিদ্যাপীঠের এই দশা হয়, তবে শিক্ষার পরিবেশ কীভাবে বজায় থাকবে? তারা অনতিবিলম্বে বিদ্যালয় প্রাঙ্গণে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
কটিয়াদী সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ জানান, "টানা বৃষ্টিতে শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ ও মাঠে পানি জমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ পুরোপুরি বিঘ্নিত হচ্ছে। বাধ্য হয়েই আমাদের চলমান পরীক্ষা স্থগিত করতে হয়েছে। বিষয়টি আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরকে লিখিতভাবে অবহিত করেছি। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য।"

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300