ঢাকা | বঙ্গাব্দ

বাসচাপায় স্ত্রীর মৃত্যু, সেনাসদস্য স্বামী আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
বাসচাপায় স্ত্রীর মৃত্যু, সেনাসদস্য স্বামী আহত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নিউজ ডেক্স : ঝিনাইদহে গড়াই পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে শহরের ভুটিয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা সোহেল কাজীর স্ত্রী। সোহেল চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রী তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন সোহেল কাজী। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুলি মারা যান। গুরুতর আহত হন তাঁর স্বামী সোহেল। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তাঁর আহত স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মা নুরজাহান বেগম বলেন, ‘আমার জামাই ও মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসছিল। কিন্তু আসার পথেই দুর্ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে, আর জামাই আহত হয়েছে। জামাই সেনাবাহিনীতে চট্টগ্রামে চাকরি করে। ছুটিতে বাড়ি এসেছিল।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ