ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপ জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রনি রজব 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, চলতি জুলাই মাসজুড়ে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আসছে ৫৩ বিজিবি। এসব অভিযানে ১ জন আসামিসহ মোট ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, সীমান্ত অপরাধ দমন, পুশ-ইন রোধ এবং মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন

তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন