ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে প্রধান মন্ত্রীর বরিশাল আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
রাজৈরে প্রধান মন্ত্রীর বরিশাল আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
বিএনপির চেয়ারপারসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা হইতে বরিশাল সফর উপলক্ষে ১১ জুলাই রোজ শনিবার বিকাল ৫  টার সময় রাজৈর উপজেলা মিলনায়তনে, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবুর সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত প্রস্তুতি সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মাদারীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য   আলহাজ্ব মোঃ জাহান দার আলী মিয়া এ সময় রাজৈর উপজেলার হরিদাস দি  মহেন্দ্রদি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ আতিয়ার মুন্সির নেতৃত্বে প্রায় ২০০ জন নেতাকর্মী নিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বিএনপিতে যোগদান করে। মাদারীপুর দুই আসনের এমপি মোঃ জাহান দার আলী মিয়া তাদেরকে বরণ করে নেয়।
 তিনি বলেন এয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি সরকার গঠনের পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণ বঙ্গের বরিশাল সফর। 
এই সফর কে ঘিরে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ,টেকের হাট, রাজৈর বাস স্ট্যান্ড, সাধুর ব্রিজ,ও মোস্তফা পুর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বিভিন্ন স্থান থেকে প্রধানমন্ত্রী তারেখ রহমান কে শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রস্তুতি সম্পর্কে প্রধান অতিথি মোঃ জাহান দার আলী মিয়া ।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, বিএনপির নেতা মোঃ আরিফ হাওলাদার, বাবু জীবন বোস, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ওসি তদন্ত মোঃ কুতুব উদ্দিন, অ্যাডভোকেট মফিজুর রহমান, মহসিন ফকির, বাদশা মীর সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মী , সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ