আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ভেড়ামারায় ত্যাগী বিএনপি নেতা এনামুল হক সদ্দার ,আন্দোলন-সংগ্রাম ও রাজপথের পরীক্ষিত সৈনিক ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ পালন অভিভাবকহীন কক্সবাজার নড়াইলের চরেরঘাট থেকে ইয়াবা,দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
ad728

অভিভাবকহীন কক্সবাজার

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

অভিভাবকহীন কক্সবাজার


কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি :
 কক্সবাজার আয়তনে ছোট হলেও পর্যটন এরিয়া হওয়ার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু আজ এই শহরটাই যেন অভিভাবকহীন!

বৈধ-অবৈধ টমটম ও অটোরিকশা শহরের মানুষকে জিম্মি করে রেখেছে। তার সাথে যোগ হয়েছে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ও ভাসমান হকারদের দৌরাত্ম্য। ফুটপাতের অধিকাংশ জায়গা পানের দোকান, ফলের দোকান এবং ভাসমান ব্যবসায়ীরা দখল করে রাখায় পায়ে হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়েছে।

এই তীব্র যানজটের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা অবাধে ছিনতাই করে যাচ্ছে। হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্র গ্রামের সহজ-সরল মানুষকে ভুল বুঝিয়ে টাকা ও চিকিৎসা দুটোই হাতিয়ে নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে প্রতিনিয়ত খুন-খারাবির ঘটনা ঘটছে।

অবস্থা দেখে মনে হচ্ছে কক্সবাজার শহর যেন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।

প্রশ্ন হলো, এ অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি ও স্বস্তি দেয়ার দায়িত্ব কার

কক্সবাজারের গর্ব মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী?
কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী?
মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার?
নাকি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন?
নাকি কক্সবাজার পৌর কর্তৃপক্ষ?

হ্যাঁ, মাঝে মধ্যে পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন অভিযান পরিচালনা করে। কিন্তু সকালে ফুটপাত দখলমুক্ত করলে বিকালে আবার দখল হয়ে যায়। লোক দেখানো এই অভিযানে লাভ কী?

তাহলে এই অবস্থার জন্য মন্ত্রী-এমপিদের সমন্বয়হীনতাই কি দায়ী? জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাজ কি শুধু অফিসে বসে থাকা? বিরোধী দলেরও কি কোনো দায়-দায়িত্ব নেই? বিরোধী দল কি কোনোদিন এই জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো কর্মসূচি পালন করেছে?

দুর্ভাগ্য কক্সবাজারবাসীর! সত্যিই আজ কক্সবাজার অভিভাবকহীন!

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300