পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল
কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধ :
পবিত্র মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে তাফসীর পেশ করেন মিলাদুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল হক শারেক ও কক্সবাজার ঈদগাহ মসজিদের ইমাম আবদুল কাইয়ুম।
আলোচকবৃন্দ মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর পবিত্র জন্ম, মহিমান্বিত জীবনী ও ওফাত দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত ছিলেন:
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নূরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, সহ-সভাপতি এম আর মাহবুব, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি এম আর খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সদস্য হুমায়ুন সিকদার, খোরশেদ হেলালী, এইচ এন আলম, আজাদ মনসুর, সাংবাদিক আহসান সুমন, তারেকুর রহমানসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়
এ জাতীয় আরো খবর..