আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত
ad728

গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান 


মকবুল হোসেন,
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
 ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জেলার গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ: ৫ প্রাপ্ত ৪২ জন শিক্ষার্থী ও ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গেডে বৃত্তিপ্রাপ্ত ২২ জন ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। 

আজ ২০আগস্ট বৃহস্পতিবার গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গফরগাঁও।

 উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মোঃ নুরুজ্জামান, মোঃ মিজানুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খায়রুল্লাহ সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবীর আহমেদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালে এসএসসি ও ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উক্ত বিদ্যালয়টি উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল (প্রথম স্থান) অর্জন করে। অনুষ্ঠানের শেষার্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300