ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা ১০ গ্রাম হিরোইন এবং ৫১ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা ১০ গ্রাম হিরোইন এবং ৫১ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আবু সাদেক  এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১ টি চৌকস আভিযানিক দল ২৪/০৯/২০২৬ খ্রি. রাত অনুমান ১৯.৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর উত্তরপাড়া জনৈক শাহজাহান গংদের বাড়ীর পূর্বপাশে কলা বাগান ও লিচু বাগান এর ভিতর হতে ৭৬ (ছিয়াত্তর) কেজি গাঁজা উদ্ধার করা হয় কিন্তুু আসামি পলিয়ে যায়। অপরদিকে এএসআই (নিঃ) শাহারুল ইসলাম এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১ টি চৌকস আভিযানিক দল ২৪/০৯/২০২৬ খ্রি. রাত অনুমান ২১.১০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন কায়েতপুর ইউনিয়নের অন্তর্গত চনপাড়া পূর্নবাসন কেন্দ্র ০৩ নং ওয়ার্ডের জনৈক আব্দুল খালেক এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১. মোঃ আব্দুল মান্নান মুন্সী (৪২), পিতা- মোঃ মেহের আলী মুন্সী, মাতা: মোসাঃ হাজেরা বেগম- স্থায়ী: গ্রাম- ছোট কৃষ্ণনগর, উপজেলা/থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, বর্তমান-১: গ্রাম- আদমজীনগর (ফকিরার বাড়ির ভাড়াটিয়া), উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২. মোঃ দেলোয়ার আকন (৫০), পিতা- মৃত রহম আকন, মাতা: মৃত আয়েশা-স্থায়ী: গ্রাম- ছোট কৃষ্ণনগর, উপজেলা/থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর'দের হেফজত হতে ১০ (দশ) গ্রাম হিরোইন এবং এসআই (নিঃ) নাহিদ মাসুম এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১ টি চৌকস আভিযানিক দল ২৪/০৯/২০২৬ খ্রি. দিবাগত রাত অনুমান ০০.৪৫ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউপির অন্তর্গত ছোট বানিয়াদী সাকিনস্থ ধৃত আসামি মোসাঃ রিকু আক্তার (৪৬), স্বামী-মোঃ মনির ওরফে ডিব্বা মনির, স্থায়ী: সাং-ছোট বানিয়াদী, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এর হেফাজত হতে ৫১ (একান্ন) পিস ইয়াবা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ০৩ জন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!

দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!