ঢাকা | বঙ্গাব্দ

রহনপুর গোমস্তাপুরে সুপ্রিম সীড-এর আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড পেঁপে ‘টপলেডি’র মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
রহনপুর গোমস্তাপুরে সুপ্রিম সীড-এর আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড পেঁপে ‘টপলেডি’র মেগা মাঠ দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(স্টাফ রিপোর্টার)        মোঃ রনি রজব 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একমাত্র হাইব্রিড পেঁপে জাত ‘টপলেডি’র সফল প্রদর্শনী ও মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের মাঝে মানসম্মত ও ভেজালমুক্ত বীজের সচেতনতা তৈরি এবং উচ্চফলনশীল এই জাতটির পরিচিতি বাড়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলহাজ্ব জনাব মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এবং জনাব মোঃ আব্দুল হাইয়ের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম সীড-এর বগুড়া জোনের অ্যাক্টিং জোনাল ম্যানেজার জনাব মোঃ মহনুর রহমান (মহন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ বাবুল আক্তার, রিজিওনাল ম্যানেজার, জয়পুরহাট।
জনাব মোঃ মাহদী হাসান, সেলস অফিসার, রাজশাহী।
জনাব মোঃ মিজানুর রহমান,অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার, কেশরহাট, রাজশাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামিয়া এগ্রোর স্বত্বাধিকারী জনাব মোঃ শামিম রেজা, যিনি কৃষকদের কাছে দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে কোম্পানির অরিজিনাল ও মানসম্মত বীজ পৌঁছে দিচ্ছেন। এ সময় এলাকার বিপুলসংখ্যক আমন্ত্রিত কৃষক উপস্থিত হয়ে ‘টপলেডি’ পেঁপের ফলন ও গুণাগুণ সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেন।

বক্তারা জানান, টপলেডি জাতের পেঁপে অল্প সময়ে অধিক ফলন দিতে সক্ষম এবং রোগবালাই সহনশীল হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সঠিক পরিচর্যা ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা কীভাবে আরও লাভবান হতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনা পর্ব শেষে সেরা টপলেডি পেঁপে চাষী কৃষক জনাব মোঃ নয়ন আলীকে পুরষ্কিত করা হয়। পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ ও কৃষকদের আপ্যায়নের পর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সফল মেগা মাঠ দিবসের সমাপ্তি ঘটে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন