ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক অভিযানে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা ১৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়,  রাত পৌনে ১২টার দিকে কাটাখালী থানাধীন খিদিরপুর পূর্ব বাতান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক বহন বা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...