ঢাকা | বঙ্গাব্দ

ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ময়মনসিংহ  র‍্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )১৪। এ সময় মাদক বহনকারী   পরিবহনের  সঙ্গে জড়িত  একটি ভাইরাস গাড়ী ও চালককে আটক করা হয়েছে।

 র‍্যাব ১৪-এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে ভালুকা গফরগাঁও সড়কের  বিরুনীয়া মোড়ে মাদকসহ একটি পিকাপ  গাড়ী ও চালককে আটক  করে।

শনিবার (১৫ আগস্ট)  সকালে প্রথমে  ভালুকা উপজেলার  বিরোনিয়ার মোড়  এলাকা ও পরে  উপজেলা পরিষদ সংলগ্নে  ওই গাড়ী পুনরায় তল্লাশি করা হয় ।

অভিযানে প্রায় ২০ কেজি  গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়ি অন্যান্য মালামাল  জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

 র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )-১৪  এর এডিশনাল এসপি  শামছুজ্জামান জানান, ভালুকা গফরগাঁও সড়ক দিয়ে মাদকের একটি বড়  চালান যাবে খবর পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি।  তিনি জানান ময়মনসিংহ  র‍্যাব -১৪  এর দপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে ভালুকা মডেল থানায় আটককৃত অপরাধী কে  হস্তান্তর করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে  র‍্যাব।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ