ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুর শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-৩ জন ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
গাজীপুর শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-৩ জন । ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লতাপাতা ও জঙ্গলঘেরা পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোসাইদ এলাকার গহিন জঙ্গলে একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তারা পুলিশকে তথ্য দেন।
পরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ তৈরির একটি আস্তানা শনাক্ত করা হয়। সেখান থেকে মোট ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ ড্রাম পূর্ণ মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে মদ তৈরি ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ উদ্ধারসহ তিনজনকে  আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও