ঢাকা | বঙ্গাব্দ

বোরখার নিচে মিলল ফেনসিডিলের বোতল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বোরখার নিচে মিলল ফেনসিডিলের বোতল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর তখন সকাল আটটা। ফরাদপুর বাইপাসের ‘নাইস ইট ভাটা’র পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, বোরকার আড়ালে গায়ে জড়ানো বিশেষ কাপড়ের জ্যাকেটের (স্থানীয় ভাষায় ‘লিমা’) ভেতরে লুকানো আছে ৪০ বোতল অবৈধ কোডিনযুক্ত মাদক।

গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অপেক্ষায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর একটি বিশেষ দল। পরিদর্শক রাজু আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গতকাল (৪ আগস্ট) আটক করা হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তেলকুপি লালদাপাড়া এলাকার বাসিন্দা মোসাঃ শাবানা বেগম (৪০)-কে। তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য — প্রতি বোতল ১০০ মিলিলিটার হিসেবে মোট ৪ লিটার ফেয়ারডিল (FAIRDYL) মজুত ছিল তার শরীরেই।

শাবানা বেগমের স্বামীর নাম মোঃ আব্দুল মান্নান, বাবা মৃত দোস্ত মোহাম্মদ। বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক নিজ হেফাজতে রাখা ও বহনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) ধারায় গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী জানিয়েছে — এ ধরনের অভিযান চলমান থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন

তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন