ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা, ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা, ‎ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। 
‎পরে আটককৃত মাদক সেবনকারীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 
‎গতকাল রাত থেকে আজ সোমবার ১৭ আগস্ট সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  
‎ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিনের নেতৃত্বে ও নাসিরনগর থানা পুলিশের সহযোগিতায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 
‎ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় মাদক সেবনে দায়ে অভিযুক্ত আটককৃত ৯ জনকে হাতেনাতে ধরা হয়েছে। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রমে কারাদণ্ড দো হয়।
‎দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,
‎ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালুমিয়া, জালাল মিয়া, পায়েল মিয়া,
‎চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইকবাল মিয়া, 
‎হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া,
‎চাপড়তলা ইউনিয়নের সফিক মিয়া, আঙ্গুর মিয়া। 
‎নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম বলেন,
‎নিয়মিত  মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। 
‎তিনি আরো বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার পর দন্ডপ্রাপ্তদের থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ