সরিষাবাড়ীতে রাইস কুকারের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে রাইস কুকারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী গনি মিয়া। শুক্রবার(৩ জুলাই) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গনি মিয়ার বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করা হচ্ছিল। এ সময় হঠাৎ রাইস কুকারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে সরিষাবাড়ী ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ প্রায় সবকিছু পুড়ে যায়।
ভুক্তভোগী গনি মিয়া জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে তিনি ও তার পরিবার মানবেতর অবস্থায় পড়েছেন।
এ জাতীয় আরো খবর..