জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ৬ নম্বর মাইজবাগ ইউনিয়নের নিজগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কর্মকারের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তাৎক্ষণিকভাবে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের মোবাইল কোর্টে হাজির করা হয়।
মোবাইল কোর্টে তিনজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে একজনকে ১ মাস, একজনকে ২ মাস এবং অপর একজনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ