প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 31, 2026 ইং
কালিয়ায় ৮ দলীয় ফুটবল মিনি টুর্নামেন্ট

কালিয়ায় ৮ দলীয় ফুটবল মিনি টুর্নামেন্ট
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি।।
৩১ জুলাই কালিয়া পৌর এলাকার নবীন সংঘের আয়োজনে পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় খেলার শুভ উদ্বোধন করেন কালিয়া উপজেলা ছাত্র দলের আহবায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু।
খেলায় চ্যাম্পিয়ন হয় লবনের খেয়াঘাট একাদশ রানার আপ হয় ভাউড়ির চর ফুটবল একাদশ। ম্যান অফ দ্যা ম্যাচের টফি প্রাপ্ত হন চ্যাম্পিয়ন দলের আকাশ খান।
খেলায় অংশগ্রহণ করে কাঞ্চনপুর ফুটবল একাদশ, সিতারামপুর ফুটবল একাদশ। বেন্দার চর ফুটবল টিম। রামনগর ফুটবল একাদশ। কালিয়া স্পোর্টস আয়ারল্যান্ড। বড়কালিয়া সুইচগেট ফুটবল একাদশ, ভাউড়িরচর ফুটবল একাদশ,ও লবণের খেয়াঘাট ফুটবল একাদশ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খেলার প্রধান অতিথি স,ম,রাকিবুজ্জামান পাপ্পু এ সময় উপস্থিত ছিলেন কালিয়া শ্রমিক দলের নেতা হিমায়েত হোসেন হিমু স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম রবি। যুবদল নেতা ফরাদ বিশ্বাস, বি এন পি নেতা জুয়েল মোল্লা, সোহেল শেখ, শাহিদ বিশ্বাস,মাসুদ রানা শরিফুল ফকির,
খেলাটি সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন, মুন্না শেখ, আকাশ ভৌমিক, সম্রাট শেখ।রুমান মোল্লা, রোহান মোল্লা ও শিপন শেখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদককে নিরুৎসাহিত করতে এবং আগামী দিনের যুব সমাজকে গড়ে তুলতে খেলাদুলার বিকল্প কিছুই নেই,তাই আসুন আমরা সকলে মিলে মাদকের এই ভয়াল সর্বনাশা গ্রাস থেকে এই সমাজ ও দেশকে রক্ষা করতে মাদককে না বলি খেলাধুলায় মনোনিবেশ করি।
৩১,৭,২৬
০১৭১২৫৫০১৬৭
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা