প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 3, 2026 ইং
খুকু যাবে বিদ্যালয়ে সানজিদা আক্তার মুক্তা

খুকু যাবে বিদ্যালয়ে
সানজিদা আক্তার মুক্তা
খুকু যাবে বিদ্যালয়ে
খেয়ে যাবে কি?
ঘরে আছে ছানার পোলাও
সঙ্গে আছে ঘি।
খুকু তুমি খেয়ে-দেয়ে
বিদ্যালয়ে যাও,
বাড়ির পাশের নদীর ধারে
বাধা আছে নাও।
বিদ্যালয়ে সবার সাথে
মিলেমিশে থেকো,
পড়াশোনায় খুকুমনি
মনোযোগ রেখো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা