প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 11, 2026 ইং
জয়পুরহাটের ক্ষেতলালে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ঔষধ প্রতিনিধিদের মানববন্ধন

মো:মোশারফ সরকার,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার(১১মে)সকাল ১০ টায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা ফারিয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. কামরুল হাসান।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে গিয়ে ঔষধ প্রতিনিধিদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হয়রানির সম্মুখীন হতে হয়। এতে তাদের কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক রহমান, সদস্য আবু ইউসুফসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।
বক্তারা আরও উল্লেখ করেন, পেশাজীবীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়। একটি সম্মানজনক ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।
১১.০৫.২৬
মো: মোশারফ সরকার
জয়পুরহাট
০১৭৩৭-৪১৬৬৬৩
© দৈনিক চেতনার কন্ঠ