প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2026 ইং
মেদনীপুর জেলার কেশরপুরে বাঁধে ভাঙ্গন - ঘটনাস্থলে বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল

মেদনীপুর জেলার কেশরপুরে বাঁধে ভাঙ্গন - ঘটনাস্থলে বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা পশ্চিমবঙ্গ:
৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঠিক সকাল সাড়ে সাতটা নাগাদ, মেদিনীপুরের মানিকচক বিধানসভার ভুতুনি কেশরপুর এলাকায় মাছ ভাঙ্গলো।
বাঁধ ভেঙে জল ঢোকার ঘটনায় , ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন মানিকচকের বিধায়ক শ্রী গৌরচন্দ্র মন্ডল।
এলাকায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে ,এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে চলছে জোড় কদমে বালির বস্তা ফেলে জল আটকানোর কাজ।
ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দুর্গত পরিবার গুলোর সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন। পাশাপাশি দুটো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বিধায়ক জানান, এই দুর্যোগের সময় মানুষের নিরাপত্তার নিশ্চিত করায় তার প্রধান দায়িত্ব ,গঙ্গার ভাঙ্গন এবং বাঁধ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
বাঁধ ভেঙে জল ঢোকার ফলে কেশরপুর এলাকার মানুষের মধ্যে নতুন করে উদ্যোগ তৈরি হয়েছে , পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও স্থানীয় স্তরে তৎপরতাও শুরু হয়েছে , বালির বস্তা দিয়ে জল আটকানোর পাশাপাশি বাঁধের দুর্বল অংশগুলি সুরক্ষিত করার চেষ্টাও চলছে।
এলাকার বিধায়ক গৌরচন্দ্র মন্ডল বলেন , ভূতনির মানুষের পাশে ছিলাম আছি এবং থাকব, এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব রকম সহযোগিতা করা দায়িত্ব রয়েছে। এবং যাহাতে সকলে নিরাপদে থাকে তার দিকেও নজর রাখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা