প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2026 ইং
নড়াইলের কালিয়ায় সরকারি জমিতে অবৈধভাবে দখল উচ্ছেদ অভিযান

নড়াইলের কালিয়ায় সরকারি জমিতে অবৈধভাবে দখল উচ্ছেদ অভিযান
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা করায় কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন কালিয়া সহকারী কমিশনার ভূমি অফিসের কানুনগো মোঃ সিরাজুল ইসলাম, সার্ভয়ার মোঃ রাশিদুল ইসলাম, পেড়লী পুলিশ ফাঁড়ি পুলিশ প্রশাসন।
এছাড়া উপস্থিত ছিলেন হাবিবুল আলম মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আলমগীর হোসেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্শেদ,বি,এন, পি, নেতা শহিদুল ইসলাম, জাবের বিশ্বাস সহ এলাকার সাধারণ মানুষ, ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।
অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনারা কোন অবস্থাতে অবৈধভাবে সরকারি জমিতে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়া কোন স্থাপনা করবেন না।
৩,৯,২৬
০১৭১২৫৫০১৬৭
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা