প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্যের নজির গড়লো- জলপাইগুড়ির কৃতি কন্যা মধুরা কর

আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্যের নজির গড়লো- জলপাইগুড়ির কৃতি কন্যা মধুরা কর
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
২৯শে আগস্ট শনিবার, জলপাইগুড়ি শহরের কৃতি কন্যা মধুরা কর, আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্যের নজির গড়ে জেলা তথা দেশের নাম উজ্জ্বল করলো।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে শোনার পদক জিতে প্রথম স্থান অধিকার করেছেন কৃতি কন্যা মথুরা কর। তিন নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রী মথুরার এই সাফল্যের খুশি খাওয়া পরিবারের সকলের মধ্যে।
যানাজায় চলতি বছরের চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এই কৃতি কন্যা।
এরপর দক্ষিণ আফ্রিকার সাইনসিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয় করে নিজের সাফল্যের মুকুট আরো একপলক যোগ করিলেন মথুরা, ২০২৪ সালে রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন তিনি।
২০২৫ সালের মহারাষ্ট্রে অনুষ্ঠিত একই প্রতিযোগিতাতেও শিরোপা জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন, এছাড়াও চলতি বছরে ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ও চ্যাম্পিয়ন হয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন।
অল্প বয়সে একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক সাফল অর্জন করে মথুরা ইতিমধ্যে ক্রীড়া মহলে নজর পেড়েছেন। এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে আরও বড় উচ্চতায় পৌঁছে দেবে বলে আশাবাদী পরিবার, প্রশিক্ষক এবং ক্রীড়া প্রেমীরা।
সোনা জয় করে দেশে ফিরতেই উল্লাসে মেতে উঠেন এবং তাকে নিয়ে জয়ের মিছিল করলেন এলাকাবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা