কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর রাসেল শেখ ওরফে হাসুম (৩৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে অচেতন অবস্থায় হাসুমকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাসুম শেখ ওই গ্রামের আকবর শেখের ছেলে।
পরিবারের দাবি, শনিবার গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা বাইরে ছিলেন হাসুম। পরে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পেছনে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মিলন শেখ নামের এক ব্যক্তিকে আটক করে মারধর করে। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ জনতার হাতে আটক মিলন শেখ কে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় আটক মিলন কে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এবং ওই সময় আহত এস,আই সম্রাট ও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিক দের জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার সঠিক তথ্য উৎঘাটন করতে পুলিশ প্রকাশ্যে ও গোপনে অনুসন্ধানের কাজ অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে।
২৭.৭.২৬
০১৭১২৫৫০১৬৭
এ জাতীয় আরো খবর..