বগুড়া প্রতিনিধি:
দেশের মানুষ ও দেশ ভালো নেই উল্লেখ করে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের একটি মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ ও সারের সংকটে দেশের মানুষ কষ্ট পাচ্ছেন। জনগণের এসব দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার কথা বলার সুযোগ দিচ্ছে না। ফলে জনগণের অধিকার আদায় ও তাদের সমস্যার কথা তুলে ধরতে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তিনি আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
দৈনিক চেতনার কন্ঠ