এস এম পারভেজ তালুকদার
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩ নম্বর খুবজীপুর ইউনিয়নে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের আওতাধীন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে সরকারি নিয়োগপ্রাপ্ত ডিলারের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় সরকারি নিয়োগপ্রাপ্ত ডিলার মোছাঃ মুঞ্জয়ারা বেগম সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন।
জানা গেছে, খুবজীপুর ইউনিয়নে এ কর্মসূচির আওতায় মোট ৬৩৬টি কার্ড রয়েছে। প্রতিটি কার্ডধারী সুবিধাভোগীকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। নির্ধারিত মূল্যে চাল পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক চেতনার কন্ঠ