ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দাদাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
লক্ষ্মীপুরে দাদাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর সদর উপজেলার সাকচর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা, নাতি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাটোয়ারী বাড়ির আবু বক্কর সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) এবং নাতনি পপি (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু বক্কর সিদ্দিক তার নাতি পিয়াস ও নাতনি পপিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে দাদা সিদ্দিক পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেননি। এ সময় দাদাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে শিশু পিয়াস ও পপিও পুকুরের পানিতে নেমে পড়ে। পরে তারাও পানিতে ডুবে যায়।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ।

একসঙ্গে একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে সাকচর ইউনিয়নজুড়ে শোকের আবহ নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দাদা ও নাতি-নাতনির এমন করুণ মৃত্যুতে শোকাহত স্থানীয়রাও।

পানিতে ডুবে একসঙ্গে তিনজনের প্রাণহানির এ ঘটনায় শিশুদের নিয়ে পুকুর বা জলাশয়ে গোসলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ