ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে পেট্রোল ঢেলে প্রাইভেট কারে আগুন, এলাকায় আতঙ্ক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
রাজৈরে  ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে পেট্রোল ঢেলে প্রাইভেট কারে  আগুন, এলাকায় আতঙ্ক। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার্স।


মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বসত বাড়িতে ঢুকে পার্কিং করা গাড়িতে পেট্রোল ঢেলে একটি প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে রাজৈর উপজেলার পূর্ব স্বর মঙ্গল কাঠের পোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ঘরের সামনে গাড়ি পার্কিং করে ঘুমিয়ে ছিল আলোচিত বক্তা সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী। রোববার ভোরে বাড়ির দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ঘরের সামনে রাখা করোলা ব্রান্ডের প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আসপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীকে সনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের