ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা করেছে চন্দ্রগঞ্জ প্রশাসনিক থানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
লক্ষ্মীপুরে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা করেছে চন্দ্রগঞ্জ প্রশাসনিক থানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আনোয়ার হোসেন জেলা প্রতিনিধী লক্ষ্মীপুর।

‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন’—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় চন্দ্রগঞ্জ থানা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আয়োজিত র‍্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালির পূর্বে অনুষ্ঠিত বক্তব্য পর্বে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রবসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

পরে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান নিয়ে মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চন্দ্রগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি পথসভায় মিলিত হয়।

পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আসুন, সবাই মিলে মাদককে ‘না’ বলি—মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ বিনির্মাণ করি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ