ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
রাজশাহী পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, রাজশাহী, জেলা,প্রতিনিধি :
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট ) রাজশাহী জেলা পুলিশ লাইন্স  মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো মামুন অর রশিদ।

বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট আটটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণে মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফারহান হায়দার।

পুলিশ সুপার  প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শনকালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

এসময় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ