ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ট্রাইবেকারে সিহাব ফুটবল দলের জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
নাচোলে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ট্রাইবেকারে সিহাব ফুটবল দলের জয় ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধি: 
মোঃ ইসমাইল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় নাচোল বাজার সিহাব ফুটবল দল ও শ্রীরামপুর ফুটবল দল অংশগ্রহণ করে।
খেলায় সভাপতিত্ব করেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক মুন্টু। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির মোঃ মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সভাপতি মোঃ আমানুল্লাহ আল মাসুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আনিকুল ইসলাম, এনসিপি নাচোল উপজেলা শাখার সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, নাচোল খ.ম. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফল চন্দ্র বর্মন, এনকেএসপির পরিচালক তৌহিদুল ইসলাম, নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী তহরুজ্জামান তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলার প্রথমার্ধের ২০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। পরে আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আয়োজন করা হয়। এতে নাচোল বাজার সিহাব ফুটবল দল ৩টি গোল এবং শ্রীরামপুর ফুটবল দল ১টি গোল করে। ফলে ৩-১ গোলে জয়লাভ করে নাচোল বাজার সিহাব ফুটবল দল।
খেলা পরিচালনা করেন রেফারি আব্দুল মান্নান।
খেলা শেষে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক মুন্টু বলেন, খেলাধুলার মাঠে কোনো ধরনের দলাদলি থাকা উচিত নয়। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ ও সুস্থ পরিবেশে এগিয়ে যেতে হবে। তিনি খেলাধুলাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান।
খেলাকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত