ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে ৭৪ বোতল এসকুফসহ দুই নারী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
গুরুদাসপুরে ৭৪ বোতল এসকুফসহ দুই নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য এসকুফের ৭৪ বোতলসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ৭ দশমিক ৪ লিটার।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত গুরুদাসপুর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় নাটোরের গুরুদাসপুর থানাধীন কাছিকাটা টোলপ্লাজার পশ্চিম পাশে পাকা সড়কের উত্তর দিকে জনৈক মো. সাইদুলের বাড়ির সামনে।
অভিযানে গ্রেপ্তার দুই নারী হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়া দিঘী গ্রামের মো. আকিরুল ইসলামের স্ত্রী মোছা. নাদিরা বেগম (৪২) এবং মৃত রেজাউল করিমের স্ত্রী মোছা. তানজিলা বেগম (৪০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাদিরা বেগমের পরিহিত কাপড়ের তৈরি বিশেষ কায়দায় পকেটযুক্ত কটি তল্লাশি করে ৪০ বোতল এসকুফ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪ লিটার মাদক ছিল।
অপর গ্রেপ্তার তানজিলা বেগমের পরিহিত বিশেষ পকেটযুক্ত কটি থেকে উদ্ধার করা হয় ৩৪ বোতল এসকুফ। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে এর মোট পরিমাণ ৩ দশমিক ৪ লিটার।
সব মিলিয়ে দুই নারীর কাছ থেকে ৭৪ বোতল কোডিন ফসফেটযুক্ত অবৈধ এসকুফ, যার মোট পরিমাণ ৭ দশমিক ৪ লিটার, উদ্ধার করা হয়। এছাড়া তাদের নামীয় একটি বাসের যাত্রী টিকিট জব্দ করেছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার করা মাদকদ্রব্য পরিবহনের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি পোশাকের পকেটে লুকিয়ে রাখা হয়েছিল।
এ ঘটনায় গুরুদাসপুর থানার পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু