উত্তম কুমার,
নিউজ টোয়েন্টিফোর (NEWS24) চ্যানেলের যশোর জেলা প্রতিনিধি হিমেল খাঁনের মাতা এবং প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের বোন মুফরাফুন্নেসা (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ আগস্ট) গভীর রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর স্বামী হাসান শহিদ খান সোনালী ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পরিবারটি যশোর শহরের বেজপাড়া তালতলা মোড় এলাকার ছায়াবিথী সড়কের বাসিন্দা।
রোববার (২৩ আগস্ট) বাদ আসর বেজপাড়া তালতলা জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ও শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে খড়কি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ