ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হলেন খান সেলিম রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হলেন খান সেলিম রহমান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

এ সম্মানজনক দায়িত্বে মনোনীত হওয়ায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, প্রিয় লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু ভাইসহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় খান সেলিম রহমান বলেন, “আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে আমাকে মনোনীত করা আমার জন্য অত্যন্ত আনন্দের, গৌরবের ও অনুপ্রেরণার। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় আমি সত্যিই অভিভূত।

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও শক্তিশালী ও গতিশীল হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা অধিকার, কল্যাণ ও সুরক্ষায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খান সেলিম রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিক সমাজের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও নিজেকে নিয়োজিত রাখব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ