ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

সাংবাদিকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, রিয়েল উপস্থাপনার সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, নিরপেক্ষ ও যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গুজব, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু