ঢাকা | বঙ্গাব্দ

“চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক গাঁজাসহ ০৩ জন আসামী গ্রেফতার”

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
“চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক গাঁজাসহ ০৩ জন আসামী গ্রেফতার” ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকমুক্ত সুন্দর জীবন উপহার দেওয়ার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৮/০৮/২০২৬ খ্রি. ২২.১৫ ঘটিকায় সদর মডেল থানাধীন পৌরসভার অন্তর্গত রেহাইচর গ্রামস্থ “বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর” সেতুর মহানন্দা ব্রীজ টোলঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোছা: শারমিন খাতুন (২৬), স্বামী: আহাদ আলী, সাং-পিটিআই বস্তি, ২। মোছা: রুবিনা বেগম (৩৪), স্বামী: মৃত নাইমুল হক, সাং-নামোচরী বোল্ডার পাড়া, ৩। মো: শাহিন আলী (১৯), পিতা: রাকিব আলী, সাং-নামোচরী, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতারপূর্বক তাদের হেফাজত হতে ০২ (দুই) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 মাদকসহ যেকোনো অপরাধের তথ্য পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স