ঢাকা | বঙ্গাব্দ

গণশুনানিতে মানুষের পাশে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম: কমছে ভোগান্তি, বাড়ছে আস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
গণশুনানিতে মানুষের পাশে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম: কমছে ভোগান্তি, বাড়ছে আস্থা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তার আন্তরিক ও মানবিক নেতৃত্বে নিয়মিত গণশুনানির আয়োজন করায় সরকারি সেবা পেতে এখন আর হয়রানির শিকার হতে হচ্ছে না সাধারণ মানুষকে।

সরাসরি জেলা প্রশাসকের কাছে সমস্যার কথা বলে তাৎক্ষণিক সমাধান পাওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই গণশুনানি। 

স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনসেবা নিশ্চিত করায় জেলাবাসীর কাছে তিনি হয়ে উঠেছেন ভরসার প্রতীক। ১৯ আগস্ট বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। 

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। একজন মানুষ যখন তার সমস্যা নিয়ে প্রশাসনের কাছে আসেন, তখন তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং বিধি অনুযায়ী যতটা সম্ভব দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, গণশুনানির মাধ্যমে মানুষ সরাসরি তাদের সমস্যার কথা বলার সুযোগ পাচ্ছেন। মানুষের ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। 

গণশুনানিতে আসা সাধারণ মানুষ জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ভুক্তভোগীরা জানান, আগে বিভিন্ন দপ্তরে ঘুরেও যে কাজ হয়নি, এখন সরাসরি ডিসি স্যারের কাছে বলার কারণে তা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এক ভুক্তভোগী বলেন, ডিসি স্যারের এই উদ্যোগের কারণে আমরা সাধারণ মানুষ সাহস পাচ্ছি। এখন আর দালাল বা হয়রানির শিকার হতে হয় না। গণশুনানিতে আসা মানুষের প্রত্যাশা, জেলা প্রশাসকের এ জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে সরকারি সেবা পেতে তাদের হয়রানি ও ভোগান্তি আরও কমবে। গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা