ঢাকা | বঙ্গাব্দ

মাদকসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
মাদকসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার মিজানের মোড়ের একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়।

মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। দ্রুত বিষয়টি জানার চেষ্টা করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ২০২৫ সালে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে চাঁদাবাজি ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল। এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ২০২৪ সালে তাঁকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাঁকে আবার সংগঠনের পদে পুনর্বহাল করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ