ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
নওগাঁর মহাদেবপুর উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান এবং ধামুইরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবুকে পুলিশ গ্রেফতার করেছে।

সন্ত্রাস বিরোধী আইনে ১৫ আগস্ট শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার কুঞ্জবন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানান, গ্রেফতারকৃত মোঃ মাসুদুর রহমান প্রামাণিক মাসুদ (৪৫) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য। 

তিনি উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, মোঃ মাসুদুর রহমান মাসুদকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এ গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

জানা গেছে,গত দু’বছরে তিনি এ পর্যন্ত অন্তত ৪ বার বিভিন্ন মামলায় গ্রেফতার হন। এর আগের ৩টি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান।

এছাড়াও জেলার ধামুইরহাট থানা পুলিশ জানান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবুকে ১৪ আগস্ট শুক্রবার রাতে উপজেলা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। 
ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব