ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যা: প্রধান আসামিসহ ৫ জন কক্সবাজারে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যা: প্রধান আসামিসহ ৫ জন কক্সবাজারে গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):  

নরসিংদীর পলাশে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার ঠাকুরপাড়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ, সিপিএসসি নরসিংদী ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়, শাহ আলম ফকির (৩০), রিফাত ওরফে বাবু ফকির (২২), তুষার (২৫) ও মেহেদী (২০)। গ্রেপ্তারকৃত সবার বাড়ি পলাশের ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা ফকিরবাড়ী গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত পৌনে ২টার দিকে ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার শিকার হন ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম। হামলাকারীরা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর ১০ আগস্ট সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে ৪ আগস্ট পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

ওসি শাহেদ আল মামুন জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
-----

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ