ঢাকা | বঙ্গাব্দ

আত্রাইয়ে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
আত্রাইয়ে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁর আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি জিআর মামলার দুই জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আত্রাই উপজেলার বওলা গ্রামের শহীদ প্রামানিকের ছেলে মো. নয়ন প্রামানিক, জিআর মামলা নং- ১৬৩/২৩ , বাকি ওলামা গ্রামের  মোঃ কাজেম উদ্দিনের ছেলে মো. রণি, জিআর মামলা নং-১৯৫/১৭। তারা উভয়েই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নিজ নিজ মামলায় বিজ্ঞ আদালতের পরোয়ানা জারি ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত উভয়েই আত্রাই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিজ নিজ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পর তারা আত্নগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও অভিযানের বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, উপজেলায় অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আত্রাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন ও রনিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’