ঢাকা | বঙ্গাব্দ

মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ড্যান্ডি সেবনরত অবস্থায় মো. ইসতিয়াক আহম্মেদ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শাহমখদুম থানা পুলিশ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহমখদুম থানার ভুগরইল এলাকার মানিকের ছেলে মো. ইসতিয়াক আহম্মেদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে ড্যান্ডি সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে আটক ইসতিয়াক আহম্মেদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে মাদক সেবনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন

তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন