ঢাকা | বঙ্গাব্দ

চারঘাটে ২০০ বোতল ESkuf মাদক সিরাপসহ এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুইজন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
চারঘাটে ২০০ বোতল ESkuf মাদক সিরাপসহ এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ   দুইজন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আজ ১৩ আগস্ট ২০২৬খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন খোর্দ্দগোবিন্দপুর গ্রামস্থ ১ নং অভিযুক্ত মোঃ পলাশ এর আধাপাকা টিনসেড বসতবাড়ির উঠানে ভোর ০৫.৫০ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ২০০ বোতল ESkuf সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মো: পলাশ (২৩) ও ২। মো: জনি (২৩)। মো: পলাশ রাজশাহী জেলার চারঘাট থানার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের মো: মৃত লাবলুর পুত্র এবং মো: জনি রাজশাহী জেলার চারঘাট থানার ঝিকরা (উত্তরপাড়া) গ্রামের মো: জমির মিয়ার পুত্র।
 
রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ১৩ আগস্ট ২০২৬ খ্রি. ভোর ০৫:৩৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন পল্লী বিদ্যুৎ মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন খোর্দ্দগোবিন্দপুর গ্রামস্থ ১ নং অভিযুক্ত মোঃ পলাশ এর আধাপাকা টিনসেড বসতবাড়ির উঠানে দুই জন মাদককারবারী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই(নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ১৩ আগস্ট  ২০২৬ খ্রি. ভোর ০৫.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে অভিযুক্তদ্বয়ের মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন নীল রঙের টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৫:৫০ ঘটিকায় ডিবি পুলিশ অভিযুক্তদ্বয়ের হেফাজতে থাকা একটি খাকি রঙের কাগজের কার্টুনের মধ্যে কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ২০০ বোতল ESkuf সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে। 

উল্লেখ্য যে, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী পলাতক অভিযুক্ত ১। মোঃ সম্রাট ইসলাম (৩০) পিতা-মোঃ নকিম উদ্দিন, সাং-ঝিকরা জোয়ার্দ্দারপাড়া ও ২। মোঃ তুষার আহাম্মেদ(২৯), পিতা-মোঃ আলান মল্লিক, সাং- খোর্দ্দগোবিন্দপুর, উভয় থানা-চারঘাট, জেলা-রাজশাহীদ্বয় ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত অভিযুক্ত মো: পলাশ, মো: জনি এবং পলাতক অভিযুক্ত মোঃ সম্রাট ইসলামগণের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অবৈধ মাদকদ্রব্য ESkuf উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য