ঢাকা | বঙ্গাব্দ

গোমস্তাপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
গোমস্তাপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

আজ রোববার (৯ আগস্ট) ভোের আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়বিল নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

আটককৃত চোরাচালানি মালামাল ও নৌকা গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সীমান্তে অপরাধ দমনের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি'র সর্বাত্মক অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ