ঢাকা | বঙ্গাব্দ

মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

বুধবার (৫ আগস্ট) রাত সোয়া ১১টায় রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে বহরমপুর (ডিবি আনোয়ারা স্কুল) এলাকার মোঃ বুলবুলের ছেলে মোঃ সাকিব (২১), বহরমপুর (ঢালুর মোড়) এলাকার মোঃ আলামিনের ছেলে মোঃ বিশাল (২০) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ আমবাগান এলাকার মৃত জাফর আলীর ছেলে মোঃ শাকিল আহম্মেদ ওরফে পাপ্পুকে (২৪) গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৮৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার সাকিব ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টায় একই টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে আইডি বাগানপাড়া (ডোমপাড়া) এলাকার মৃত সেলিম ওরফে কিরতনের ছেলে মোঃ আরিফ হোসেন ওরফে বিকাশ (২২) এবং একই এলাকার মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে মোঃ রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এদিন ভোর সোয়া ৪টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া (চারখুটার মোড়) এলাকায় অভিযান চালিয়ে মৃত এসারুদ্দিনের ছেলে মোঃ এরাক উদ্দীনকে (৫২) তার নিজ বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার করে গ্রেফতারকৃত ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। 

অন্যদিকে, রাজশাহী নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক মামলার আসামি এবং ৮ জন অন্যান্য মামলার আসামি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু