মো. হাসান মাহমুদ জয়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে একটি গণমিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও সেই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে প্রয়োজন হলে আবারও রাজপথে আন্দোলনের ঘোষণা দেন।
দৈনিক চেতনার কন্ঠ