জুনাঈদ আল হাবিব, বিজ্ঞাপন ব্যবস্থাপক
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি উপজেলা মারকাজ মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈশ্বরগঞ্জ উপজেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন আবুল খায়ের মোহাম্মদ বরকতউল্লাহ, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈশ্বরগঞ্জ উপজেলা; অধ্যক্ষ তানহার আলী, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈশ্বরগঞ্জ উপজেলা; এবং এইচ. এম. মাজহারুল ইসলাম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈশ্বরগঞ্জ উপজেলা।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী গণমিছিলে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করার আহ্বান জানান।
দৈনিক চেতনার কন্ঠ