ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ার হাবিলাসদ্বীপে রামঠাকুর স্মরণ উৎসব ২৬ ও ২৭ শে মার্চ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
পটিয়ার হাবিলাসদ্বীপে রামঠাকুর স্মরণ উৎসব ২৬ ও  ২৭ শে  মার্চ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
প্রদীপ্ত চক্রবর্তী  পটিয়া চট্টগ্রাম  

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপে শ্রীশ্রী রামঠাকুরের স্মরণ উৎসব আগামী ২৬  ও  ২৭ শে  মার্চ  অনুষ্ঠিত হবে ।


সনাতন ধর্মালম্বী হিন্দুদের পরম আরাধ্য ,কলি যুগের ভগবান, শ্রীশ্রী সত্য নারায়ন খ্যাত শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের স্মরণ উৎসব উপলক্ষে চট্রগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী সনাতনী জনপদ হাবিলাসদ্বীপের শ্রীশ্রী রাম ঠাকুর মন্দিরে ২ দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে । উৎসবের ১ম দিন ২৬ শে  মার্চ  বৃহস্পতিবার বিকাল ০৪ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ আবির্ভাব উৎসবের উদ্বোধন হবে । বিকাল ৫ টায় বেদবানী পাঠ । সন্ধ্যা ৬ ঘটিকায় গঙ্গা আবাহন । সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় শ্রীশ্রী সত্য নারায়ন পূজা । সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হবে শ্রীম্রী ঠাকুর রামচন্দ্র দেবের দিব্য লীলাময় জীবন ও রসনামৃতের উপর লীলা কীর্ত্তন ।কীর্ত্তন শেষে উপস্হিত ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হবে ।উৎসবের ২য় দিন ২৭ শে  মার্চ  শুক্রবার ব্রাহ্ম মুহুর্তে  অষ্ট প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ  নামসংকীর্তন এর শুভারম্ভ  ।দুপুর ১২ ঘটিকায় রয়েছে শ্রীশ্রী ঠাকুরের পূজা।দুপুর ১২.৩০ ঘটিকায় শ্রীশ্রী ঠাকুরের  রাজভোগ। দুপুর ১.০০ ঘটিকায় অমৃত বাজারে নর নারায়নের সেবা । সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা। রাত ১০.০০ ঘটিকায়  আনন্দ বাজারে  প্রসাদ বিতরণ। রাত ১২.০০  ঘটিকায়  কৃষ্ণ লীলা প্রদর্শন। ২৮ মার্চ  উষা লগ্নে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতি। 
 মন্দির  কর্তৃপক্ষ ‘’ দৈনিক সময়ের  প্রত্যাশা“ কে জানান ১৯৯৮ সাল থেকে হাবিলাসদ্বীপে শ্রীশ্রী রামঠাকুরের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রামঠাকুর উৎসব’কে কেন্দ্র করে মন্দির কে নতুন রুপে সাজানোর পাশাপাশি উৎসব স্হলকে বর্ণাঢ্য ভাবে সাজানো হয়েছে । প্রতি বছর  হিন্দু সম্প্রদায় ছাড়াও  ধর্ম ,বর্ণ নির্বিশেষে এলাকার কয়েক সহস্রাধিক মানুষের সমাগম ঘটে এই রাম ঠাকুরের উৎসবে । এবারও তেমনটাই হবে এমনটাই প্রত্যাশা উৎসব আয়োজক কমিটির ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর