ঢাকা | বঙ্গাব্দ

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফুলের সমারোহ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফুলের সমারোহ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

আরিফুল ইসলাম (আরিফ) 
রাজশাহী তানোর উপজেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদজুড়ে এখন যেন এক মনোমুগ্ধকর ফুলের বাগান। বিভিন্ন রঙের নানান প্রজাতির ফুলে ভরে উঠেছে পুরো ছাদ এলাকা, যা আগত রোগী, স্বজন ও দর্শনার্থীদের নজর কাড়ছে।
জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশকে সুন্দর ও মনোরম করে তুলতে ছাদে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। নিয়মিত পরিচর্যার ফলে এখন গাছগুলোতে ফুটেছে বাহারি রঙের ফুল। ফলে ছাদজুড়ে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অনেকেই এই ফুলের বাগান দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। তাদের মতে, এমন সবুজ ও ফুলেল পরিবেশ রোগীদের মন ভালো রাখতে সহায়ক ভূমিকা রাখে।
স্থানীয়রা মনে করছেন, হাসপাতালের ছাদে এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, বরং রোগী ও স্বজনদের জন্যও এনে দেয় কিছুটা মানসিক প্রশান্তি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব