ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে মধ্যরাতে কুমার নদে বিশেষ অভিযান আটক ২ এক লক্ষ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
রাজৈরে  মধ্যরাতে কুমার নদে বিশেষ অভিযান আটক ২ এক লক্ষ টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
হেরা,স্টাফ রিপোর্টার :

 
আজ ৯ মার্চ ২০২৬ রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে রাজৈর থানার পুলিশ সহ মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সরজমিনে গিয়ে ড্রেজার মেশিন জব্দ ও কয়েক জন কে আটক করা হয়েছে।
সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির আই ওয়ান টেলিভিশন মাদারীপুর এর স্টাফ রিপোর্টার কে জানান,রাজৈর উপজেলাধীন কুমার নদে রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত চলমান অভিযানে ড্রেজার হেড ব্যবহার করে বালু উত্তোলন ও বাল্ক হেড দিয়ে পরিবহন কালে ২ টি বাল্ক হেড ও ১ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। 
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ জন অভিযুক্ত রাজৈর পৌরসভার শঙ্করদি গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে ইলিয়াস ২৮ কে আটক করে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড ও  একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোঃ বাদশা মিয়া ৪৫ কে আটক করে ৫০,০০০/ অর্থদণ্ড এবং (২  )জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। 
আটককৃত বাল্ক হেড ও ড্রেজার মেশিন টেকেরহাট ফায়ার সার্ভিস এর জিম্মায় দেয়া হয়েছে বলে জানান।

এ বিষয়ে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: নাহিদ নিয়াজ শিশির বলেন।

( ভিডিও সাক্ষাৎকার চলবে)

তিনি আরও বলেন এই অভিযান অব্যাহত থাকবে , এবং অবৈধ বালি উত্তোলন কারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড