ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় শহিদ দিবস ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
কচুয়ায় শহিদ দিবস ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728



মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। 

২১ এ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল ও পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কচুয়া থানা ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপু আহমেদ, কচুয়া প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক প্রফেসর এমদাদ উল্যাহ।
 
এছাড়াও প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হাতের সুন্দর লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক, খ, গ ও ঘ—এই চারটি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় মোট ১৩ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সঠিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

 একুশের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও ভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করার লক্ষ্যে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু